ধারাঃ ৫১০-ক। (১) কোন ব্যক্তির সাক্ষ্য রীতিসিদ্ধ প্রকৃতির হলে হলফনামার মাধ্যমে প্রদান করা যাবে এবং সকল ব্যতিক্রমের শর্তে অনুসন্ধান, বিচার বা এই বিধির অধীন অন্য কোন প্রক্রিয়ার সাক্ষ্যে পড়া যাবে। (২) আদালত উপযুক্ত মনে করলে এবং বাদীপক্ষ বা আসামীর আবেদনের ভিত্তিতে এরূপ যেকোন ব্যক্তিকে সমন করতে পারবেন এবং হলফনামায় বর্ণিত ঘটনা অনুযায়ী পরীক্ষা করতে পারবেন।