ধারাঃ ৫১। যখন কোন পুলিশ অফিসার কোন ব্যক্তিকে এমন পরোয়ানা অনুসারে গ্রেফতার করেন, যাকে জামিনের ব্যবস্থা নাই, অথবা জামিনের ব্যবস্থা থাকলেও গ্রেফতারকৃত ব্যক্তি জামিন সংগ্রহ করতে পারে না; এবং যখন কোন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করা হয় অথবা কোন সাধারণ নাগরিক যখন পরোয়ানা অনুসারে গ্রেফতার করেন এবং গ্রেফতারকৃত ব্যক্তিকে আইনত জামিন দেয়া যায় না, অথবা সে জামিন সংগ্রহ করতে অসমর্থ হয়। তখন গ্রেফতারকারী অফিসার, অথবা কোন সাধারণ নাগরিক গ্রেফতার করলে তিনি গ্রেফতারকৃত ব্যক্তিকে যার নিকট অর্পণ করেন সেই পুলিশ অফিসার তার দেহ তল্লাশী করতে পারেন এবং প্রয়োজনীয় পরিধেয় বস্ত্র ছাড়া তার নিকট যা পাওয়া…