ধারা ৫০৯ক৷ এই কার্যবিধির অধীন যেক্ষেত্রে অনুসন্ধান, বিচার বা অন্য কার্যক্রমে ময়না তদন্তের রিপোর্ট সাক্ষ্য হিসাবে ব্যবহার করা দরকার হয় এবং ময়না তদন্তকারী সিভিল সার্জন অথবা অন্য মেডিকেল অফিসার মারা গেলে অথবা সাক্ষ্য দিতে অপারগ হন বা বাংলাদেশের সীমার বাইরে অবস্থান করেন এবং এরূপ বিলম্ব বা অতিরিক্ত ব্যয় ছাড়া বা অসুবিধা ছাড়া তাকে হাজির করা না যায়, যা মামলার অবস্থায় অযৌক্তিক সেক্ষেত্রে সাক্ষী হিসাবে তাকে তলব না করেই উক্ত রিপোর্ট সাক্ষ্য হিসাবে ব্যবহার করা যাবে।