ধারাঃ ৫০৯। (১) আসামীর উপস্থিতিতে ম্যাজিষ্ট্রেট কর্তৃক গৃহীত ও প্রত্যায়িত অথবা ৪০ অধ্যায় অনুসারে কমিশনে গৃহীত কোন সিভি সাজন বা অন্য কোন চিকিৎসক সাক্ষীর জবান বন্দী তাকে সাক্ষী হিসাবে ডাকা না হলেও এই আইন অনুসারে কোন অনুসন্ধান বিচার বা অন্যকোন কার্যক্রম সাক্ষাৎ হিসাবে প্রদান করা যাবে। চিকিৎসক সাক্ষীকে সমন করার ক্ষমতাঃ (২) আদালত উপযুক্ত মনে করলে এরূপ সাক্ষীকে সমন করতে এবং তার জবানবন্দীর বিষয়বস্তু সম্পর্কে তাকে পরীক্ষা করতে পারবেন।