ধারাঃ ৫০৮-ক। ৫০৩ ধারার (৩) উপধারার বিধানবলী এবং ৫০৫ ও ৫০৭ ধারার বিধানাবীর যতখানি যে ম্যাজিষ্ট্রেট বা অফিসারের নিকট কমিশন প্রেরিত হয়েছে সেই ম্যাজিষ্ট্রেট বা অফিসার কর্তৃক উহার সম্পাদন ও ফেরত পাঠাবার সাথে সম্পর্কযুক্ত ততোখানি ৫০৩ বা ৫০৬ ধারা অনুসারে প্রদত্ত পমিশনের ক্ষেত্রে যেরূপভাবে প্রযোজ্য হয় সেরূপভাবে যুক্তরাজ্য বা বাংলাদেশ ব্যতিত কমন ওয়েলথের অন্য কোন দেশে, বা বাৰ্মায় সাক্ষীর জবানবন্দী গ্রহণের কমিশন সম্পর্কে বলবৎ কোন আইন অনুসারে এই সম্পর্কে ক্ষমতাবান কোন আদালত বা জজ কর্তৃক প্রদত্ত কমিশনের ক্ষেত্রে প্রযোজ্য হবে।