ধারাঃ ৫০৭। (১) ৫০৩ বা ৫০৬ ধারার অধীন প্রদত্ত কোন কমিশন যথাযথভাবে সম্পাদন হবার পর এই কমিশন অনুসারে গৃহীত সাক্ষীর সাক্ষ্যসহ কমিশনটি যে আদালত হতে প্রদত্ত হয়েছিল সেই আদালতে ফেরত দিতে হবে এবং কমিশন ইহার বিবরণী এবং সাক্ষ্য সকল যক্তি সংগত সময়ে পক্ষসমূহের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে এবং সকল সংগত ব্যতিক্রম সাপেক্ষে যে কোন পক্ষের মামলায় সাক্ষ্যে পড়া যাবে এবং উহা নথির অংশ হবে। (২) এভাবে গৃহীত সাক্ষ্য ১৮৭২ সনের সাক্ষ্য আইনের ৩৩ ধারায় নির্ধারিত শর্তাবলীপূরণ করলে উহা মামলার কোন পরবর্তী পর্যায়ে অন্য কোন আদালতেরও সাক্ষ্যে গৃহীত হতে পারে।