ধারাঃ ৫০৬। মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট বা জেলা ম্যাজিষ্ট্রেট ব্যতিত অন্য কোন ম্যাজিষ্ট্রেটের নিকট এই আইনের অধীন কোন অনুসন্ধান, বিচার বা কার্যক্রম প্রসঙ্গে যদি প্রতীয়মান হয় যে, ন্যায় বিচারের স্বার্থে কোন সাক্ষীর স্বাক্ষ্য গ্রহণের জন্য কমিশন দেয়া উচিত, এবং বিলম্ব বন্য বা অসুবিধা ব্যতিত উক্ত সাক্ষীকে হাজির করা সম্ভব নয়, অথচ মামলার অবস্থা অনুসারে উহা করা অযৌক্তিক তাহলে উক্ত ম্যাজিষ্ট্রেট কারণ উল্লেখ করে জেলা ম্যাজিষ্ট্রেটে? নিকট আবেদন করবেন এবং জেলা ম্যাজিষ্ট্রেট ইতোপূর্বে বর্ণিত উপায়ে কমিশন দিতে পারবেন অথবা আবেদন অগ্রাহ্য করতে পারবেন।