ধারাঃ ৫০৫। (১) এই বিধির অন্তর্গত কোন কার্যবাহের যে বিষয়ে কোন আয়োগ প্রবর্তিত হয়েছে তার পক্ষগণ আয়োগ নির্দেশকারী ম্যাজিষ্ট্রেট যা বিচার্য বিষয়ে প্রাসঙ্গিক মনে করতে পারেন এরূপ যে কোন লিখিত প্রশ্ন তালিকা আপন আপনভাবে প্রেরণ করতে পারবে, এবং আয়োগটি ৫০৩ ধারায় উল্লিখিত কোন ম্যাজিষ্ট্রেট বা কর্মকর্তার প্রতি নির্দেশিত হবে; তখন যে ম্যাজিষ্ট্রেট বা কর্মকর্তার নিকট উক্ত আয়োগ প্রয়োগ করণের কর্তব্য ন্যাস্ত করা হয়েছে তিনি সাক্ষীকে উক্ত প্রশ্ন তালিকার উপর পরীক্ষা করবেন। (২) এরূপ যেকোন পক্ষ উক্ত ম্যাজিষ্ট্রেট বা কর্মকর্তী সমক্ষে উকিলের মাধ্যমে, কিংবা যদি হাজতে না থেকে থাকে স্বয়ং উপস্থিত হতে পারবে এবং…