ধারাঃ ৫০৪। (১) সাক্ষী যদি কোন মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেটের অধিক্ষেত্রের স্থানীয় সীমার মধ্যে অবস্থান করে, তাহলে কমিশনদানকারী ম্যাজিষ্ট্রেট বা আদালত উক্ত মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেটকে কমিশন করতে নির্দেশ দিবেন এবং তিনি এরূপভাবে সাক্ষীকে হাজির করে তার সাক্ষ্য গ্রহণ করবেন যেন তার নিজের কাছেই মামলাটি পেন্ডিং আছে। (২) এই ধারার অধীন চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেটকে কমিশন প্রদান করা হলে তিনি কমিশনে প্রদত্ত যাবতীয় ক্ষমতা ও কর্তব্য তার অধীনস্ত কোন মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেটের উপর ন্যস্ত করতে পারবেন।