ধারাঃ ৫০৩। কমিশন করা ও উহার পদ্ধতিঃ এই আইনের অধীন কোন অনুসন্ধান, বিচার বা অন্য কোন কার্যক্রম প্রসঙ্গে মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট, জেলা ম্যাজিষ্ট্রেট, দায়রা আদালত অথবা হাইকোর্ট বিভাগের নিকট যদি প্রতীয়মান হয় যে, ন্যায় বিচারের স্বার্থে কোন সাক্ষার জবানবন্দী গ্রহণ করা প্রয়োজন কিন্তু বিলম্ব, ব্যয় অথবা অসুবিধা ব্যতিত উক্ত সাক্ষীকে হাজির করা সম্ভব নহে অথবা মামলার পরিস্থিতিতে এই বিলম্ব, ব্যয় বা অসুবিধা বহন করা অযৌক্তিক তাহলে উক্ত ম্যাজিষ্ট্রেট বা আদালত উক্ত সাক্ষীকে হাজির হতে রেহাই দিতে পারেন এবং উক্ত সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য সাক্ষী যে জেলা ম্যাজিষ্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেটের…