ধারাঃ ৫০২। (১) জামিনে মুক্ত কোন ব্যক্তির হাজির হবার জন্য জামিনদারদের সকলে বা যেকোন একজন যে কোন সময় মুচলেকাটি সম্পূর্ণ বা উহার যে অংশ তাদের বা তার সাথে সম্পর্কযুক্ত সেই অংশ বাতিল করার জন্য যে কোন ম্যাজিষ্ট্রেটের নিকট আবেদন করতে পারবেন। (২) এরূপ আবেদন করা হলে জামিনে মুক্ত ব্যক্তিকে হাজির করার নির্দেশ দিয়া ম্যাজিষ্ট্রেট গ্রেফতারী পরোয়ানা জারী করবেন। (৩) পরোয়ানা অনুসারে উক্ত ব্যক্তি হাজির হলে বা সে স্বেচ্ছায় আত্মসমর্পণ করলে ম্যাজিষ্ট্রেট মুচলেকাটি সম্পূর্ণ বা আবেদনকারীর সাথে সম্পর্কযুক্ত অংশ বাতিল করবেন, এবং উক্ত ব্যক্তিকে পর্যাপ্ত অন্য জামিনদার সংগ্রহ করতে বলবেন, এবং সে যদি সংগ্ৰহ করতেন না…