ধারাঃ ৫০১। ভুলবশতঃ, প্রবঞ্চনাবশতঃ বা অন্য কোনভাবে অপর্যাপ্ত জামানত গ্রহণ করা হলে, বা ঐগুলি পরে অপর্যাপ্ত হয়ে পড়লে জামিনে মুক্ত ব্যক্তিকে হাজির করার নির্দেশ দিয়া আদালতে গ্রেফতারী পরোয়ানা জারী করতে পারবেন এবং পর্যাপ্ত জামিনদার সংগ্রহের আদেশ দিতে এবং সংগ্রহ করতে না পারলে তাকে হাজতে প্রেরণের আদেশ দিতে পারবেন।