ধারাঃ ৫০০। (১) মুচলেকা সম্পাদিত হবার সঙ্গে সঙ্গে যে ব্যক্তির হাজিরার জন্য উহা সম্পাদন করা হলো তাকে মুক্তি দিতে হবে এবং সে জেলে থাকলে জামিন মঞ্জুরকারী আদালত উক্ত জেলের ভারপ্রাপ্ত অফিসারকে মুক্তির আদেশ দান করবেন এবং উক্ত অফিসার এই আদেশ পাবার পর তাকে মুক্তি দিবেন। (২) যে মামলায় মুচলেকা সম্পাদন করা হলো কোন ব্যক্তি সেই মামলা ব্যতিত অন্য কোন মামলায় আটক থাকতে বাধ্য হলে এই ধারায় ৪৯৬ ধারা বা ৪৯৭ ধারার কোন বিধানে তার মুক্তি দাবী করা যাবে বলে গণ্য করা যাবে না।