ধারাঃ ৫। (১) দণ্ডবিধিতে বর্ণিত সমস্ত অপরাধের তদন্ত, ইনকোয়ারী, বিচার, অন্য ব্যবস্থা অতঃপর বর্ণিত বিধান অনুসারে করা হবে। (২) অন্যান্য আইন অনুসারে অপরাধের বিচারঃ অন্য আইনে বর্ণিত সকল অপরাধের তদন্ত, ইনকোয়ারী, বিচার ও অন্য ব্যবস্থা এই এই বিধান অনুসারে করা হবে; কিন্তু বর্তমানে বলবৎ অন্য কোন আইনে এই সকল অপরাধের তদন্ত, ইনকোয়ারী, বিচার অথবা অন্য ব্যবস্থা গ্রহণের পদ্ধতি অথবা স্থান সম্পর্কে বিধান থাকলে তা-ই প্রযোজ্য হবে। RULINGS (১) ফৌজদারী কার্যবিধির যেসব ধারা বিশেষ ক্ষমতা আইনের ক্ষেত্রে কার্যকরী তজন্য দেখুন। [37 DLR 59] (২) যেক্ষেত্রে একটি বিশেষ আইন কোন অপরাধের জন্ম দেয় এবং একই সাথে সেই অপরাধ…