ধারাঃ ৪৯৯। (১) মুচলেকা সম্পাদিত হবার সঙ্গে সঙ্গে যে ব্যক্তির হাজিরার জন্য উহা সম্পাদন করা হলো তাকে মুক্তি দিতে হবে এবং সে জেলে থাকলে জামিন মঞ্জুরকারী আদালত উক্ত জেলের ভারপ্রাপ্ত অফিসারকে মুক্তির আদেশ দান করবেন, এবং উক্ত অফিসার এই আদেশ পাবার পর তাকে মুক্তি দিবেন। (২) মামলার জন্য এরূপ প্রয়োজন হলে জামিনে মুক্ত ব্যক্তির জন্য আরও শর্ত থাকবে যে অভিযোগের জবাব দানের জন্য আহবান করা হলে হাইকোর্ট বিভাগ, দায়রা আদালত বা অন্য কোন আদালতে হাজির হতে হবে। RULINGS (১) যেখানে হাইকোর্ট জেলা ম্যাজিষ্ট্রেটের সন্তোষজনক জামিনে আসামীর মুক্তির আদেশ দিয়েছেন জেলা ম্যাজিষ্ট্রেট ক্যাশ সিকিউরিটির নির্দেশ দিলেন সেখানে…