ধারাঃ ৪৯৮। এই অধ্যায়ের অধীন সম্পাদিত প্রত্যেকটি মুচলেকার অর্থের পরিমাণ মামলার পরিস্থিতি বিবেচনা করে নির্ধারণ করতে হবে এবং উহা অত্যধিক হবে না, এবং দণ্ডের পর আপীল থাকুক আর না থাকুক, হাইকোর্ট বিভাগ বা দায়রা আদালত যেকোন ক্ষেত্রে যেকোন ব্যক্তিকে জামিন মঞ্জুর করার বা পুলিশ অফিসার বা ম্যাজিষ্ট্রেট কর্তৃক দাবীকৃত জামিন হ্রাস করার নির্দেশ দিতে পারবেন। RULINGS (১) ৪৯৮ ধারায় জামিনের আবেদন করা হলে আবেদনপত্রের বিষয় শিরোনামে নির্দিষ্টভাবে এই ধারার উল্লেখ করা অপরিহার্য। এবং আবেদনপত্রের শুনানির আগে অবশ্যই আসামীকে আদালতে আত্মসমর্থন করতে হবে। [25 DLR 119] (২) মামলার নিস্পত্তিতে অকারণ বিলম্বের ভিত্তিতে…