ধারাঃ ৪৯৭। (১) জামিন অযোগ্য অপরাধে অভিযুক্ত কোন ব্যক্তি গ্রেফতার হলে বা কোন থানার ভারপ্রাপ্ত অফিসার কর্তৃক বিনা পরোয়ানায আটক থাকলে অথবা আদালতে হাজির হলে বা তাকে হাজির করা হলে, তাকে জামিনে মুক্তি দেয়া যেতে পারে, কিন্তু সে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় কোন অপরাধে অপরাধী বলে বিশ্বাস করার মত যুক্তিসংগত কারণ থাকলে তাকে উক্তরূপে মুক্তি দেয়া যাবে না। তবে শর্ত এই যে, এরূপ অপরাধে অভিযুক্ত কোন ব্যক্তি ষোল বৎসরের নিম্ন বয়স্ক বা স্ত্রীলোক বা পীড়িত বা অক্ষম হলে আদালত তাকে জামিনে মুক্তি দিবার নির্দেশ দিতে পারবেন। (২) তদন্ত অনুসন্ধান বা বিচারের কোন পর্যায়ে উক্ত অফিসার বা আদালতের নিকট যদি…