ধারাঃ ৪৯৬। জামিনের অযোগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তি ব্যতিত অন্য কোন ব্যক্তি গ্রেফতার হলে বা কোন থানার ভারপ্রাপ্ত অফিসার কর্তৃক বিনা পরোয়ানায় আটক থাকলে, বা আদালতে হাজির হলে বা তাকে হাজির করা হলে, সে যদি উক্ত অফিসারের হেফাজতে থাকার সময় বা উক্ত আদালতের কার্যক্রমের কোন পর্যায়ে জামিন দিতে প্রস্তুত থাকে তাহলে তাকে জামিনে মুক্তি দিতে হবে। তবে শর্ত এই যে, উক্ত অফিসার বা আদালত উপযুক্ত মনে করলে তার নিকট হতে জামিন গ্রহণের পরিবর্তে অতঃপর বর্ণিতভাবে হাজির হবার জন্য জামিনদার ব্যতিত মুচলেকা সম্পাদন করলে তাকে মুক্তি দিতে পারবেন। আরও শর্ত এই যে, এই ধারার কোন বিধান ১০৭ ধারার (৪) উপধারা বা ১১৭ ধারার (৩)…