ধারাঃ ৪৯৪। পাবলিক প্রসিকিউটর রায় ঘোষণার পূর্বে আদালতের অনুমতি নিয়ে কোন ব্যক্তির বিরুদ্ধে আনীত মামলা সাধারণভাবে বা যে সকল অপরাধে তার বিচার হচেছ, তা যেকোন এক বা একাধিক অপরাধ সম্পর্কে প্রত্যাহার করতে পারবেন: এবং এই প্রত্যাহারের ফলে— ক) অভিযোগ প্রণয়নের পূর্বে ইহা করা হলে উক্ত এক বা একাধিক অপরাধ সম্পকে আসামীকে অব্যাহতি দান করতে হবে; এবং খ) অভিযোগ প্রণয়নের পর ইহা করা হলে অথবা এই বিধির অধীন কোন অভিযোগ প্রণয়ন প্রয়োজন না হলে উক্ত এক বা একাধিক অপরাধ সম্পকে আসামীকে খালাস দিতে হবে ।