ধারাঃ ৪৯৩। পাবলিক প্রসিকিউটর যে মামলায় ভারপ্রাপ্ত হয়েছেন, সেই মামলা যে আদালত অনুসন্ধান, বিচার বা আপীলে রয়েছে, তিনি সেই আদালতে কোন প্রকার লিখিত কর্তৃত্ব ছাড়াই হাজির হতে ও মামলা পরিচালনা করতে পারবেন, এবং কোন বেসরকারী ব্যক্তি যদি কারো বিরুদ্ধে অভিযোগ পরিচালনার জন্য কৌসুলী উক্ত মামলায় তার নির্দেশাধীন কাজ করবেন।