ধারাঃ ৪৮৬। (১) কোন আদালত কর্তৃক ৪৮০ বা ৪৮৫ বা ৪৮৫ক ধারার অধীন দণ্ডিত কোন ব্যক্তি ইতোপূর্বে যাই বর্ণিত থাকুক না কেন, সে আদালতে আপীল করতে পারবেন যে আদালতে উক্ত আদালতের ডিক্রি বা আদেশের বিরুদ্ধে সাধারণতঃ আপীল করা যায়। (২) একত্রিশ অধ্যায়ের বিধান যথাসম্ভব এই ধারার আপীলসমূহের ক্ষেত্রে প্রযোজ্য হবে, এবং আপীল আদালত আপীলকৃত সিদ্ধান্ত পরিবর্তন করতে বা বিপরীত সিদ্ধান্ত দিতে বা দণ্ড হাস বা পরিবর্তন করতে পারবেন। (৩) স্মল কজ কোর্টের এরূপ দণ্ডাদেশের বিরুদ্ধে সেই দায়রা আদালতে আপীল করা যাবে যার অধিক্ষেত্রের আওতায় উক্ত আদালত অবস্থিত। (৪) পূর্বোক্তরূপে নিযুক্ত রেজিষ্ট্রার বা সাব-রেজিষ্ট্রারের ন্যায় কোন…