ধারাঃ ৪৮৫-ক। (১) যদি কোন সাক্ষীকে কোন ফৌজদারী আদালতে হাজির হবার জন্য সমন জারী করা হয় এবং তদানুযায়ী কোন নির্দিষ্ট স্থানে ও সময়ে হাঁজির হতে আইনত বাধ্য হওয়া সত্ত্বেও কোন বৈধ কারণ ব্যতিত হাজির হতে অবহেলা করে বা হাজির হতে অস্বীকার করে অথবা তথা হতে নির্ধারিত সময়ের পূর্বে বে-আইনীভাবে চলে যায়, তাহলে যে আদালতের নিকট উক্ত সাক্ষী হাজির হতে বাধ্য সেই আদালত যদি বিবেচনা করেন যে ন্যায় বিচারের স্বার্থে এরূপ সাক্ষীর সংক্ষিপ্ত বিচার হওয়া উচিত, তাহলে উক্ত আদালত এরূপ অপরাধ আমলে নিবেন এবং উক্ত অপরাধীকে কেন এই ধারা মতে শাস্তি দেয়া হবে না তার কারণ দর্শাবার সুযোগ দিয়া অনধিক দুইশত পঞ্চাশ টাকা জরিমানা…