ধারাঃ ৪৮৫। কোন ফৌজদারী আদালত কোন সাক্ষী বা ব্যক্তিকে তার দখলের বা ক্ষমতার অন্তর্ভুক্ত কোন দলিল বা বস্তু হাজির করতে বললে সে যদি উহা হাজির করতে অস্বীকার করে বা তার নিকট জিজ্ঞাসিত প্রশ্নের জবাব দিতে অস্বীকার করে এবং এই অস্বীকৃতির জন্য কোন যুক্তিসংগত কৈফিয়ত না দেয়, তাহলে আদালত লিখিতভাবে কারণ লিপিবদ্ধ করে তাকে সাত দিনের অনধিক যে কোন সময়ের জন্য বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করতে পারবেন অথবা প্রিজাইডিং ম্যাজিষ্ট্রেট বা জজের স্বাক্ষরিত পরোয়ানা দ্বারা তাকে সাত দিনের অনধিক যেকোন সময়ের জন্য আদালতের রায়ে অফিসারের হেফাজতে আটক রাখতে পারবেন, যদি না উক্ত ব্যক্তি ইতোমধ্যে জবানবন্দী দিতে ও জবাব দিতে অথবা…