ধারাঃ ৪৮৪। আইন অনুসারে করতে বাধ্য হওয়া সত্ত্বেও কোন কাজ করতে অস্বীকার করা বা না করা অথবা ইচ্ছাকৃতভাবে অবমাননা করা বা বাধা দান করার জন্য কোন আদালত ৪৮০ বা ৪৮২ ধারানুসারে কোন অপরাধীকে শাস্তিদান করলে বা বিচারের জন্য তাকে কোন ম্যাজিষ্ট্রেটের নিকট প্রেরণ করলে উক্ত অপরাধী যদি আদালতের আদেশ বা শর্ত মেনে লয় অথবা সে যদি আদালাতের সম্ভষ্টিক্রমে ক্ষমা প্রার্থনা করে তাহলে আদালত ইহার বিচারিক ক্ষমতা প্রয়োগ করে তাকে রেহাই দান করতে পারবেন অথবা তার দণ্ড মওকুফ করতে পারবেন।