ধারাঃ ৪৮২। (১) আদালত যদি কোন ক্ষেত্রে মনে করেন যে, আদালতের দৃষ্টি গোচরে বা উপস্থিতিতে কৃত ৪৮০ ধারায় উল্লেখিত অপরাধসমূহের কোনটিতে অভিযুক্ত কোন ব্যক্তিকে জরিমানা অনাদায়ে ব্যতিত অন্য কোন কারাদণ্ড দেয়া উচিত, বা তাকে দুইশত টাকার অধিক কারাদণ্ড দেয়া উচিত, অথবা আদালত যদি অন্য কোন কারণে মনে করেন যে, ৪৮০ ধারার অধীন নিস্পত্তি হওয়া উচিত নহে, তাহলে আদালত অপরাধের ঘটনা ও আসামীর বিবৃতি লিপিবদ্ধ করে উহার বিচারের জন্য বিষয়টি এখতিয়ারবান কোন ম্যাজিষ্ট্রেটের নিকট হাজির হবার জন্য আসামীকে জামানত দিবার নির্দেশ দিতে পারবেন, অথবা পর্যাপ্ত জামানত যদি না দেয়া হয়, তাহলে আসামীকে গ্রেফতার করে উক্ত ম্যাজিষ্ট্রেটের…