ধারাঃ ৪৮১। (১) এরূপ প্রত্যেকটি ক্ষেত্রে আদালত অপরাধীর বিবৃতি (যদি থাকে) সহ অপরাধের ঘটনা, অভিমত এবং দণ্ড লিপিবদ্ধ করবেন। (২) অপরাধটি দণ্ডবিধির ২২৮ ধারার অন্তৰ্ভূক্ত হলে আদালত যে কার্যে রত ছিলেন সেই বিচার বিভাগীয় কার্যক্রমের প্রকৃতি এবং উহার যে পর্যায়ে আদালত বাধাপ্রাপ্ত বা অপমানিত হয়েছেন তা এবং উক্ত বাধার বা অবমাননার প্রকৃতি নথিপত্রে উল্লেখ করতে হবে। RULINGS (১) এই ধারার আবশ্যকতা অনুসারে কার্যক্রমের বিষয়সমূহ রেকর্ড করা না হলে তা ৪৮০ ধারার অধীনের কার্যক্রমের ক্ষেত্রে মারাত্মক হিসেবে গণ্য হয়। [PLD 1978 Pes. 132] (২) যদি অপরাধটি দণ্ডবিধির ২৮৮ ধারায় হয়, তাহলে কখন এবং কোন অবস্থায় আদালতের…