ধারাঃ ৪৮০। (১) কোন দেওয়ানী, ফৌজদারী বা রাজস্ব আদালতের দৃষ্টি গোচরে বা উপস্থিতিতে দণ্ডবিধির ১৭৫, ১৭৮, ১৭৯, ১৮০ বা ২২৮ ধারায় বর্ণিত কোন অপরাধ করা হলে উক্ত আদালত অপরাধীকে হাজতে আটক রাখার ব্যবস্থা করতে পারবেন এবং ঐদিন আদালতের অধিবেশন শেষ হবার পূর্বে যেকোন সময় উপযুক্ত মনে করলে অপরাধটি আমলে নিতে পারবেন এবং অপরাধীকে অনধিক দুইশত টাকা অর্থদণ্ডে এবং যথাশীঘ্র জরিমানার টাকা প্রদান করা না হলে এক মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করতে পারবেন। (২) বাদ দেয়া হয়েছে। RULINGS (১) এই ধারার অধীনে মামলার কার্যক্রম গ্রহণ করা হবে না ৪৭৬ ধারার অধীনে মামলার কার্যক্রম গ্রহণ করা হবে তা বেছে নেয়া আদালতের ক্ষমতা…