ধারাঃ ৪৮। ৪৭ ধারা অনুসারে এরূপ স্থানে প্রবেশ করা না গেলে, কর্তৃত্ব ও উদ্দেশ্য জ্ঞাপন এবং যথাযথভাবে প্রবেশের দাবী জানাইবার পর যদি অন্যভাবে প্রবেশ করা না যায়, তাহলে পরোয়ানা অনুসারে কার্যরত ব্যক্তি এবং যেক্ষেত্রে পরোয়ানা জারী হতে পারে কিন্তু যাকে গ্রেফতার করা হবে তাকে পলায়নের সুযোগ না দিয়া প্রবেশ লাভ করা যায় না, সেক্ষেত্রে পুলিশ অফিসারের পক্ষে উক্ত স্থানে প্রবেশ ও তল্লাসী করা এবং প্রবেশের জন্য কোন গৃহ অথবা স্থানের এরূপ গৃহ বা স্থান, যাকে গ্রেফতার করা হচ্ছে তারই হোক বা অন্যকোন ব্যক্তির হোক বাইরে অথবা ভিতরের দরজা অথবা জানালা ভেঙ্গে ফেলা আইনসংগত হবে। অন্দর মহলের দরজা ভাঙ্গাঃ তবে শর্ত এই যে,…