ধারাঃ ৪৭৬-ক। দেওয়ানী, রাজস্ব ও ফৌজদারী আদালতকে ৪৭৬ ধারার (১) উপধারায় যে ক্ষমতা দেয়া হয়েছে তা উক্ত আদালতে সংঘটিত বা কার্যক্রম সম্পর্কিত বিষয়ে কৃত বলে কথিত উক্ত ধারায় উল্লেখিত কোন অপরাধের ক্ষেত্রে ১৯৫ ধারার (৩) উপধারার শর্তানুসারে উক্ত আদালতের উর্ধতন আদালত সেই সকল ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন যে সকল ক্ষেত্রে পূর্বোক্ত আদালত উক্ত অপরাধ সম্পর্কে ৪৭৬ ধারা অনুসারে কোন নালিশ করেনি বা নালিশ করার জন্য কোন আবেদনও বাতিল করেনি; এবং উর্ধতন আদালত এই অভিযোগ ৪৭৬ ধারার বিধান অনুরূপভাবে প্রযোজ্য হবে।