ধারাঃ ৪৭৬। (১) কোন দরখাস্তের ভিত্তিতে অথবা অন্য দেওয়ানী রাজস্ব বা ফৌজদারী আদালত মনে করেন যে, ন্যায় বিচারের স্বার্থে উক্ত আদালতের কার্যক্রম বা কার্যক্রম সম্পর্কিত বিষয়ে অপরাধ করা হয়েছে বলে প্রতীয়মান হয় এবং ১৯৫ ধারার (১) উপধারার (ক) বা (গ) অনুচ্ছেদে উল্লেখিত কোন অপরাধ সম্পর্কে তদন্ত করা প্রয়োজন, তাহলে উক্ত আদালত যেরূপ প্রয়োজন মনে করেন সেরূপ প্রাথমিক অনুসন্ধানের, যদি থাকে, পরে সেই সিদ্ধান্ত লিপিবদ্ধ করবেন এবং আদালতের প্রিজাইডিং অফিসার কর্তৃক স্বাক্ষরিত লিখিত অভিযোগ প্রণয়ন করে তা কোন এখতিয়ার প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেটের নিকট প্রেরণ করবেন, এবং ম্যাজিষ্ট্রেটের নিকট আসামীর হাজির হবার…