ধারাঃ ৪৭৫। (১) ৪৬৬ বা ৪৭১ ধারার অধীন আটক ব্যক্তির কোন আত্মীয় বা বন্ধু যদি তাকে নিজের তত্ত্বাবধানে ও হেফাজতে নিতে ইচ্ছা করেন, তাহলে সরকারের নিকট আবেদন করলে এবং উক্ত ব্যক্তি সরকারের সন্তুষ্টি বিধান করে নিম্নলিখিত মৰ্মে জামানত দিলে সরকার আটক ব্যক্তিকে তার উক্ত আত্মীয় বা বন্ধুর নিকট সমর্পণের আদেশ দিতে পারবেন। সমৰ্পিত ব্যক্তির সম্পর্কে— ক) যথাযথ যত্ন নেয়া হবে এবং তাকে নিজের বা অন্য কারো ক্ষতি করতে বাধা দেয়া হবে না, এবং খ) সরকার কর্তৃক নির্দেশিত সময়ে ও স্থানে উক্ত অফিসারের পরিদর্শনের জন্য হাজির করা হবে, এবং গ) ৪৬৬ ধারার অধীন আটক ব্যক্তির ক্ষেত্রে ম্যাজিষ্ট্রেটন বা আদালত যখন প্রয়োজন বোধ করেন…