ধারাঃ ৪৭৪। (১) উক্ত ব্যক্তি যদি ৪৬৬ বা ৪৭১ ধারার অধীন আটক থাকে, এবং মহাপরিদর্শক বা পরিদর্শকগণ যদি ঘোষণা করেন যে, তাদের মতে তাকে মুক্তি দেয়া যেতে পারে এবং এই মুক্তির ফলে তার নিজের বা অন্য কোন ব্যক্তির ক্ষতির আশঙ্কা নাই, তাহলে সরকার তাকে মুক্তির আদেশ দিতে পারবেন, অথবা তাকে হাজতে আটক রাখার আদেশ দিতে পারবেন, অথবা পূর্বে কোন পাগলা গারদে প্রেরিত না হয়ে থাকলে তাকে কোন সরকারী পাগলা গারদে স্থানান্তরিত করার আদেশ দিতে পারবেন; এবং সরকার তাকে কোন পাগলা গারদে স্থানান্তরের আদেশ দিলে একজন বিচার বিভাগীয় অফিসার ও দুইজন মেডিকেল অফিসার নিয়ে একটি কমিশন নিয়োগ করতে পারবেন। (২) উক্ত কমিশন আটক ব্যক্তির মনের…