ধারাঃ ৪৭৩। যদি উক্ত ব্যক্তি ৪৬৬ ধারার বিধানসমূহ মোতাবেক আটক হয়ে থাকে এবং কারাগারে আটককৃত কোন ব্যক্তির ক্ষেত্রে কারাগারের মহাঅধিক্ষক বা পাগলা গারদে আটককৃত ব্যক্তিদের ক্ষেত্রে উক্ত গারদের পরিদর্শকগণ বা ইহাদের যে কোন দুইজন নিদর্শন পত্র দেন যে তার বা তাদের মতে উক্ত ব্যক্তি আত্মপক্ষ সমর্থনে পারগ—তবে তাকে আদালতের বিষয়টি যেমন হবে; সম্মুখে ম্যাজিষ্ট্রেট বা আদালত যে সময় নির্দেশিত করবেন, সেই সময়ে নিয়ে যাওয়া হবে; এবং ম্যাজিষ্ট্রেট বা আদালতটি উক্ত ব্যক্তির সাথে ৪৬৮ ধারার বিধানসমূহ মোতাবেক ব্যবহার করবেন এবং পূর্বোক্ত মহাঅধিক্ষক বা পরিদর্শকের নিদর্শন পত্র সাক্ষ্যরূপে গৃহীত হবে।