ধারাঃ ৪৭১। (১) অভিমতে যখন উল্লেখ করা হয় যে, অভিযুক্ত ব্যক্তি কাজটি করেছে এবং তার অপারগতা না থাকলে উহা অপরাধ বলে গণ্য হতো, তখন বিচারকারী ম্যাজিষ্ট্রেট বা আদালত যেরূপ উপযুক্ত মনে করেন সেরূপ স্থানে ও পদ্ধতিতে উক্ত ব্যক্তিকে নিরাপদ হেফাজতে আটক রাখার আদেশ দিবেন এবং গৃহীত ব্যবস্থা সম্পর্কে সরকারকে রিপোর্ট করবেন। তবে ১৯৯২ সানের উন্মাদনা আইন অনুযায়ী সরকার কর্তৃক প্রণীত বিধিমালা অনুসারে ব্যতিত অন্য কোন উপায়ে আসামীকে পাগলা গারদে আটক রাখার আদেশ দেয়া যাবে না। মহাপরিদর্শককে কতিপয় কার্য হতে অব্যাহতি দিতে সরকারের ক্ষমতাঃ (২) যে কারাগারে কোন ব্যক্তি ৪৬৬ ধারা বা এই ধারার অধীন আটক রয়েছে, সরকার সেই…