ধারাঃ ৪৭০। যখন কোন ব্যক্তিকে এই ভিত্তিতে খালাস দেয়া হয় যে, যে সময় সে অপরাধ করেছে বলে অভিযোগ করা হয়েছে সে সময় মানসিক অসুস্থতাবশতঃ সে কাজটির প্রকৃতি, অথবা উহা যে অন্যায় বা আইনের পরিপন্থী তা জানতে অসমর্থ ছিল, তখন সে কাজটি করেছে কিনা তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।