ধারাঃ ৪৭। গ্রেফতার পরোয়ানা অনুসারে কার্যরত কোন ব্যক্তি অথবা গ্রেফতারের অনুমতি প্রাপ্ত কোন পুলিশ অফিসারের যদি বিশ্বাস করার কারণ থাকে যে, যে ব্যক্তিকে গ্রেফতার করা হবে সে কোন স্থানে প্রবেশ করেছে বা কোন স্থানের আছে, তাহলে উক্ত স্থানে বসবাসকারী বা উক্ত স্থানের ভারপ্রাপ্ত ব্যক্তি উপরোক্তরূপে কার্যরত ব্যক্তি বা উক্ত পুলিশ অফিসারের দাবীক্রমে তাকে অবাধে উক্ত স্থানে প্রবেশ করতে দিবেন এবং উক্ত স্থানে তল্লাসীর জন্য সকল প্রকার যুক্তি সংগত সুযোগ সুবিধা দিবেন।