ধারাঃ ৪৬৯। অনুসন্ধান বা বিচারের সময় আসামী যখন মানসিক সুস্থ বলে প্রতীয়মান হয় এবং প্রদত্ত সাক্ষ্য হতে ম্যাজিষ্ট্রেট অথবা আদালত সম্ভষ্ট হন যে, এরূপ বিশ্বাস করার কারণ রয়েছে যে, আসামী এমন একটি কাজ করেছে যা সে মানসিক সুস্থ থাকলে অপরাধ বলে গণ্য হতো, এবং কাজটি যখন করা হয়েছিল, তখন মানসিক অসুস্থতাবশতঃ সে কাজের প্রকৃতি বা উহা যে অন্যায় বা আইনের পরিপন্থি তা জানতে অসমর্থ ছিল, তা হলে ম্যাজিষ্ট্রেট বা আদালত মামলার কাজ চালায়ে যাবেন।