ধারাঃ ৪৬৮। (১) আসামী পুনরায় হাজির হলে বা তাকে পুনরায় হাজির করা হলে ম্যাজিষ্ট্রেট বা আদালত যদি তাকে আত্মপক্ষ সমর্থনে সক্ষম বলে মনে করেন তাহলে অনুসন্ধান বা বিচারের কাজ অগ্রসর হবে। (২) ম্যাজিষ্ট্রেট বা আদালত যদি তখনও আসামীকে আত্মপক্ষ সমর্থনে অপারগ বলে মনে করেন, তাহলে পুনরায় ৪৬৪ বা ৪৬৫ ধারা, যেখানে যেরূপ প্রযোজ্য, অনুসারে কাজ করবেন এবং আসামী মানসিক অসুস্থ ও আত্মপক্ষ সমর্থনে অপারগ বলে মনে হলে ৪৬৬ ধারা অনুসারে তার সম্পর্কে ব্যবস্থা গ্রহণ করবেন।