ধারাঃ ৪৬৬। (১) যখন কোন আসামী মানসিক অসুস্থ ও আত্মপক্ষ সমর্থনে অপারগ বলে সাব্যস্ত হয়, তখন সংশ্লিষ্ট মামলা জামিন গ্রহণের উপযোগী হোক আর না হোক, ম্যাজিষ্ট্রেট বা আদালত এই মর্মে পর্যাপ্ত জামানতে মুক্তি দিতে পারবেন যে, তার যথাযথ যত্ন নেয়া হবে এবং নিজের বা অন্য কারো ক্ষতিসাধনে তাকে বাধা দেয়া হবে, এবং প্রয়োজন হলে তাকে ম্যাজিষ্ট্রেট বা আদালতের নিকট বা ম্যাজিষ্ট্রেট বা আদালত কর্তৃক এই বিষয়ে নিযুক্ত কোন অফিসারের নিকট হাজির করা হবে। উন্মাদের হেফাজতঃ (২) ম্যাজিষ্ট্রেট বা আদালত যদি মনে করেন যে, মামলাটি এরূপ যে, জামিন গ্রহণ করা উচিত নয়, অথবা যদি পর্যাপ্ত জামানত দেয়া না হয়, তাহলে ম্যাজিষ্ট্রেট বা…