ধারাঃ ৪৬৫। (১) দায়রা আদালতে বিচারের সময় কোন ব্যক্তি মানসিক অসুস্থতার কারণে আত্মপক্ষ সমর্থনে অপারগ বলে প্রতীয়মান হলে আদালত প্রথমে উক্ত মানসিক অসুস্থতা ও অসামর্থ্যের বিষয় বিচার করবেন, এবং আদালত যদি সেই বিষয়ে নিশ্চিত হন, তাহলে ইহা তন্মর্মে একটি অভিমত লিপিবদ্ধ করবেন এবং মামলার পরবর্তী কার্যক্রম স্থগিত রাখবেন। (২) আসামীর মানসিক অসুস্থতা ও আত্মপক্ষ সমর্থনে অপারগতার বিষয়ে বিচার তার অপরাধের বিচারের অংশ বলে গণ্য হবে। RULINGS যেক্ষেত্রে আপীলকারী আপত্তি তোলেন যে, অপরাধ সংঘটনের সময় আসাম উন্মাদ ছিলেন এবং বুঝতে পারেননি যে তিনি কি কর্ম করছেন এবং এক্ষেত্রে তিনি বলেনি যে বিচার চলাকালীন সময়ে তিনি…