ধারাঃ ৪৬৪। (১) অনুসন্ধানকারী বা বিচারকারী ম্যাজিষ্ট্রেটের যদি বিশ্বাস করার মত যুক্তি সংগত কারণ থাকে যে, আসামী মানসিক অসুস্থ এবং ফলে আত্মপক্ষ সমর্থনে অপারগ, তাহলে ম্যাজিষ্ট্রেট উক্ত মানসিক অসুস্থতা সম্পর্কে অনুসন্ধান করবেন জেলার সিভিল সার্জন বা সরকার নির্দেশিত অন্য কোন মেডিকেল অফিসার দ্বারা পরীক্ষা করাবেন, এবং অতঃপর সাক্ষী হিসাবে উক্ত সার্জন বা অফিসারের জবানবন্দী গ্রহণ করবেন, এবং এই জবানবন্দী লিখে নিবেন। (১ক) এই পরীক্ষা ও অনুসন্ধান সাপেক্ষে ম্যাজিষ্ট্রেট ৪৬৬ ধারার বিধানানুসারে কাজ করতে পারবেন । (২) ম্যাজিষ্ট্রেট যদি মনে করেন যে, আসামী মানসিক অসুস্থ এবং ফলে আত্মপক্ষ সমর্থনে অপারগ, তাহলে তিনি…