ধারাঃ ৪৫। (১) প্রত্যেকটি গ্রাম প্রধান গ্রামের হিসাব নবীশ, গ্রামের চৌকিদার, গ্রামের পুলিশ অফিসার, জমির মালিক অথবা দখলকার এবং এরূপ জমির পরিচালনার দায়িত্ব প্রাপ্ত উক্ত মালিক অথবা দখলকারের এজেন্ট এবং সরকার অথরা কোট অব ওয়ার্জেসের পক্ষ হতে জমির রাজস্ব অথবা খাজনা আদায়ের জন্য নিযুক্ত থানার ভারপ্রাপ্ত অফিসারকে জানাবেন- ক) তিনি যে গ্রামের গ্রাম প্রধান, হিসাব নবীশ, চৌকিদার, অথবা পুলিশ অফিসার অথবা জমির মালিক, অথবা দখলকার অথবা এজেন্ট, অথবা রাজস্ব বা খাজনা আদায করেন, সেই গ্রামে চোরাইমালের কোন দুর্দান্ত প্রকৃতির গ্রাহক অথবা বিক্রেতার স্থায়ী বা অস্থায়ী বাসস্থান; খ) এরূপ গ্রামের কোন স্থানে আশ্রয়…