ধারাঃ ৪৪২। হাইকোর্ট বিভাগ যখন এই অধ্যায়ের অধীন কোন মামলা পুনর্বিবেচনা করেন, তখন ইতোপূর্বে ৪২৫ ধারায় বর্ণিত পদ্ধতিতে হাইকোর্ট বিভাগ ইহার সিদ্ধান্ত বা আদেশ সেই আদালতে প্রেরণ করবেন, যে আদালত কর্তৃক মূল সিদ্ধান্ত, দণ্ড বা আদেশ লিপিবদ্ধ বা প্রদত্ত হয়েছিল, এবং যে আদালত ম্যাজিষ্ট্রেটের নিকট উক্তরূপ সিদ্ধান্ত বা আদেশ প্রেরণ করা হলো, সেই আদালত বা ম্যাজিষ্ট্রেট অতঃপর উক্ত সিদ্ধান্ত বা আদেশের সাথে সংগতি রেখে আদেশ দিবেন এবং প্রয়োজন হলে তদানুসারে নথি সংশোধন করবেন।