ধারাঃ ৪৪০। কোন আদালত যখন ইহার রিভিশনের ক্ষমতা প্রয়োগ করেন, তখন উক্ত আদালতে কোন পক্ষেরই ব্যক্তিগতভাবে বা উকিলের মাধ্যমে বক্তব্য পেশ করার অধিকার থাকবে না। তবে শর্ত এই যে, আদালত উপযুক্ত মনে করলে এরূপ ক্ষমতা প্রয়োগের সময় কোন পক্ষের বক্তব্য ব্যক্তিগতভাবে বা উকিলের মাধ্যমে শ্রবণ করতে পারবেন এবং এই ধারার কোন বিধান ৪৩৯ ধারার (২) উপধারাকে প্রভাবিত করবে বলে গণ্য করা যাবে না । RULINGS (১) যক্ষেত্রে কোন ম্যাজিষ্ট্রেট আইনের আজ্ঞামূলক বিধান পালন করেননি সেক্ষেত্রে হাইকোর্ট দরখাস্তকারীকে শ্রবণ ব্যতিত উক্ত আদেশ বেআইনী ঘোষণা করতে পারে। [AIR 1960 AP 500] (২) কোন লোককে শ্রবণ ব্যতিত দণ্ড দেয়া যায় না মর্মে…