ধারাঃ ৪৩৯-ক। (১) কোন কার্যক্রমের ক্ষেত্রে নিজে কোন মামলার নথি তলব করে থাকলে বা অন্য কোনভাবে বিষয়টি তার গোচরীভূত হলে দায়রা জজ ৪৩৯ ধারা অনুসারে হাইকোর্ট বিভাগের সকল বা যে কোন ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। (২) কোন ব্যক্তি কর্তৃক বা তার পক্ষ হতে দায়রা জজের নিকট কোন রিভিশনের আবেদন করা হলে, তৎসম্পর্কে দায়রা জজের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। (৩) দায়রা জজের সাধারণ বা বিশেষ আদেশক্রমে কোন মামলা অতিরিক্ত দায়রা জজের নিকট হস্তান্তরিত সেই মামলা সম্পর্কে তিনি এই অধ্যায়ের অধীন দায়রা জজের সকল বা যেকোন ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।