ধারাঃ ৪৩৯। (১) হাইকোর্ট বিভাগ নিজে যে মামলার নথি তলব করেছেন বা যা আদেশের জন্য প্রেরিত হয়েছে, বা যা অন্য কোনভাবে হাইকোর্ট বিভাগের গোচরীভূত হয়েছে। সেই মামলার ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ ইহার বিচারিক ক্ষমতাবলে ৪২৩, ৪২৬, ৪২৭ ও ৪২৮ ধারায় আপীল আদালতকে অথবা ৪৩৮ ধারায় কোন প্রদত্ত ক্ষমতাসমূহের মধ্যে যে কোনটি প্রয়োগ করতে পারবেন, এবং দণ্ড বৃদ্ধি করতে পারবেন, এবং রিভিশনে এখতিয়ার সম্পন্ন আদালতের বিচারকগণ যখন তাদের অভিমতে সমানভাবে বিভক্ত হন তখন মামলাটি ৪২৯ ধারায় বর্ণিত পদ্ধতিতে নিস্পত্তি করতে হবে। (২) আসামী আত্মপক্ষ সমর্থনে নিজে বা কৌসুলীর মাধ্যমে তার বক্তব্য পেশের সুযোগ না পাইলে এই ধারা অনুসারে তার…