ধারাঃ ৪৩৫। (১) হাইকোর্ট বিভাগ বা দায়রা জজ বা চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট বা জেলা ম্যাজিষ্ট্রেট বা সরকার কর্তৃক এ সম্পর্কে ক্ষমতাবান মহকুমা ম্যাজিষ্ট্রেট তার এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে অবস্থিত কোন নিম্নতর ফৌজদারী আদালত কর্তৃক লিপিবদ্ধকৃত বা প্রদত্ত কোন অভিমত, শাস্তি বা আদেশের নির্ভুলতা, বৈধতা বা যৌক্তিকতা এবং উক্ত আদালতের কার্যক্রমের নিয়মানুগত্য সম্পর্কে সন্তষ্ট হবার জন্য উক্ত আদালতের কোন মামলার নথি তলব করতে ও উহা পরীক্ষা করতে পারবেন, এই নথি তলবের সময় নির্দেশ দিতে পারবেন যে, নথির পরীক্ষা সাপেক্ষে কোন শাস্তি কার্যকরীকরণ স্থগিত থাকবে এবং আসামী আটক থাকলে তাকে জামিনে বা তার নিজের…