ধারাঃ ৪২৮। (১) এই অধ্যায়ের অধীন কোন আপীল বিবেচনার সময় আপীল আদালত যদি অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ প্রয়োজন বলে মনে করেন, তাহলে তার কারণ লিপিবদ্ধ করবেন এবং এই সাক্ষ্য গ্রহণ করতে পরিবেন, অথবা কোন ম্যাজিষ্ট্রেট কর্তৃক উহা গ্রহণের নির্দেশ দিতে পারবেন, অথবা আপীল আদালত যখন হাইকোর্ট বিভাগ হয়, তখন কোন দায়রা আদালত বা কোন ম্যাজিষ্ট্রেট কর্তৃক উহা গ্রহণের নির্দেশ দিতে পারবেন। (২) দায়রা আদালত বা ম্যাজিষ্ট্রেট কর্তৃক যখন অতিরিক্ত সাক্ষ্য গৃহীত হয়, ইহা বা তিনি উক্ত সাক্ষ্য সত্যায়ন করে আপীল আদালতে প্রেরণ করবেন, এবং উক্ত আদালত অতঃপর আপীল নিম্পত্তির দিকে অগ্রসর হবেন। (৩) আপীল আদালত ভিন্নরূপ নির্দেশ না দিলে…