ধারাঃ ৪২৭। যখন ৪১৭ ধারা বা ৪১৭-ক ধারা অনুসারে আপীল দায়ের করা হয়, তখন হাইকোর্ট বিভাগ অথবা অপর কোন আপীল আদালত পরোয়ানা দান করিয়া নির্দেশ দিতে পারিবেন যে, আসামীকে গ্রেফতার করিয়া হাইকোর্ট বা কোন অধঃস্তন আদালতে হাজির করা হউক এবং যে আদালতে তাহাকে হাজির করা হয় সেই আদালত আপীলের নিষ্পত্তি সাপেক্ষে তাহাকে হাজতে প্রেরণ করিতে পারিবেন বা তাহাকে জামিন দিতে পারিবেন।