ধারাঃ ৪২৬। (১) দণ্ডিত ব্যক্তির আপীল সাপেক্ষ আপীল-আদালত লিখিতভাবে কারণ লিপিবদ্ধ করে আদেশ দিতে পারবেন যে, আপীলকৃত দণ্ড বা আদেশ কার্যকরীকরণ স্থগিত থাকবে এবং আসামী আটক থাকলে আরও আদেশ দিতে পারবেন যে, তাকে জামিনে বা তার নিজের মুচলেকায় মুক্তি দিতে হবে। (২) এই ধারায় প্রদত্ত আপীল আদালতের ক্ষমতা হাইকোর্ট বিভাগের অধস্তন কোন দণ্ডিত ব্যক্তির আপলের ক্ষেত্রে হাইকোর্টও প্রয়োগ করতে পারবেন। আপীলকারীকে জামিনে মুক্তি দানঃ (২-ক) কোন ব্যক্তি কোন আদালত কর্তৃক অনুর্ধ এক বৎসর মেয়াদের কারাদণ্ডে দণ্ডিত হলে এবং উক্ত দণ্ডের বিরুদ্ধে আপীল করা চলে দণিডত ব্যক্তি আপীল করার ইচ্ছা করছে বলে যদি আদালতের সম্ভষ্টি বিধান করতে…